মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কাজিপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৭ সময় দেখুন

‘নিয়মিত কর প্রদান করি, নিজের ভূমি সুরক্থি রাখি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে তিনদিনব্যাপী (২৫ মে-২৭ মে)ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও বূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় রবিবার(২৫ মে) সকাল দশটায় কাজিপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই মেলার স্টল উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। কাজিপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেলার লক্ষ উদ্দেশ্য সময়মতো ভূমি কর পরিশোধ করার মতো বিষয়ে খোলামেলা আলোচনায় সহকারি কমিশনার (ভূমি)র অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও বলেন, সময়মতো ভূমি কর পরিশোধ করাটা স্মার্ট নাগরিকের পরিচয় বহন করে। ভূমির বিষয়ে সরকার নানা জটিলতাকে পরিহার করে সহজিকরণ করা হয়েছে। এরফলে এখন স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে ভূমি সংক্রান্ত কাজগুলো দ্রুততার সাথে করা সম্ভব হচ্ছে। মেলা উপলক্ষে গণশুনানীসহ সব ধরণের সেবার দ্বার উন্মুক্ত রয়েছে। মেলা চলাকালিন এইসব সেবা নেবার জন্যে উপস্থিত জনগণের প্রতি তিনি আহবান জানান।

এসময় কাজিপুর উপজেলা ভূমি অফিসে কর্মরতগণ,পৌরভূমি অফিসসহ উপজেলার ১২ টি ইউনিয়ন ভূমি অফিসের কমকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD