মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জাল টাকার নোট ব্যবসায়ী জগন্নাথপুরে আটককৃত দিরাই’র “সুজাত” কারাগারে 

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৯২ সময় দেখুন
জাল টাকার নোট ব্যবসায়ী জগন্নাথপুরে আটককৃত দিরাই’র "সুজাত" কারাগারে 
জাল টাকার নোট ব্যবসায়ী জগন্নাথপুরে আটককৃত দিরাই’র "সুজাত" কারাগারে 

জগন্নাথপুরে জাল টাকার নোট সহ দিরাই’র “সুজাত”কে আটক করে থানা পুলিশে হস্তান্তর করেন স্থানীয় জনতা। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

স্থানীয়, আদালত ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া পয়েন্ট লেগুনা -সিএনজি ও কার ড্রাইভার্স ইউনিয়ন এর সভাপতি নানু মিয়া ও কিছু শ্রমিক গোপন সংবাদের ভিত্তিতে ২২শে মে রোজ বৃহস্পতিবার বিকাল প্রায় ৪ ঘটিকার সময় পাগলা – জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর অংশে কলকলিয়া পয়েন্ট এলাকায় ১ হাজার টাকার ২৫টি জাল নোট অর্থাৎ ২৫ হাজার টাকার জাল নোট সহ সুনামগঞ্জের দিরাই উপজেলার সিকন্দরপুর গ্রাম নিবাসী আকামত আলীর ছেলে সুজাত মিয়া(২৮)কে আটক করে থানা পুলিশে খবর দেন।

খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক নির্দেশনায় এসআই নূর উদ্দিন আহমেদ ও পুলিশ কনস্টেবল নিরুপম সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে সুজাত মিয়া (২৮)কে গ্রেপ্তার করার পাশা-পাশি তার পড়নের প্যান্টের ডান পকেট থেকে ২৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করেন এবং থানায় নিয়ে আসেন।

পরবর্তীতে এসআই নূর উদ্দিন আহমেদ থানায় হাজির হইয়া গ্রেপ্তারকৃত আসামী সহ তিন জনের নামে মামলা রুজু করেন(জগন্নাথপুর থানার মামলা নং- ১৮,  তারিখ- ২২ মে, ২০২৫;  ধারা- The Special Powers Act, 1974 এর 25-A(B)/25-D)।গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৩শে মে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD