শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কাহারোলে ১৫ গ্রামের স্বপ্নের সেতুর জন্য ভূমি অধিগ্রহণে যুগ্ম সচিবের সরেজমিনে পরিদর্শন রাজিবপুরে আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন ময়মনসিংহ সাহিত্য সংসদের তিন বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে আট দলের অঙ্গীকার : ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান বিরলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ  মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ: শারীরিক নির্যাতন ও গুমের অভিযোগ পরিবারের নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার।

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৫২২ সময় দেখুন
রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার।
রাস্তার বেহাল দশার কথা শুনে ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার।

ময়মনসিংহ নান্দাইলে গত ২২শে মে রোজ বৃহস্পতিবার ৮ নং সিংরুইল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড রতন বাজার হতে বগরিকান্দা দক্ষিণপাড়া ২ কিলোমিটার রাস্তা দেখার জন্য এলাকায় ছুটে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার ।

সামান্য বৃষ্টির হলেই বৃষ্টির পানিতে নাজেহাল হতে হয় গ্রামবাসীকে। গত ২ দশক ধরে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি জনপ্রতিনিধিরা। ২ কিলোমিটার রাস্তা দিয়ে দৈনিক আনুমানিক প্রায় চার হাজার লোক যাতায়াত করে। অনেক প্রতিনিধিরা আশার বাণী শোনালেও দূর হলো না রাস্তার ভোগান্তি।ছেলেমেয়েরা যেতে পারে না স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ।

বর্ষাকালে জরুরী রোগীদের নিতে হয় চিকিৎসার জন্য ভ্যান গাড়ি ঠেলাইয়া। ভোগান্তির কথা শুনে চলে যান নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার। সরজমিনে রাস্তার সাধারণ মানুষের ভোগান্তি দেখে স্হানীয় জনগণের সহযোগিতায় দ্রুত রাস্তাটির সংস্কারের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান ।৮ নং সিংরুইল ইউনিয়ন বগরী কান্দা গ্রামের বকুল মিয়া রাস্তার ভোগান্তির জন্য বহুদিন থেকেই অনেক অফিসে যোগাযোগ করে যাচ্ছেন। এলাকা বাসিরা বলেন আমরা আশা করি উপজেলা নির্বাহী অফিসার আসছেন আমাদের রাস্তার ভোগান্তি দেখেছেন আমাদের কষ্ট দূর হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD