বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

ময়মনসিংহ সদর উপজেলা দলিল লেখক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিতর্কের ঝড়

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫৩৭ সময় দেখুন
ময়মনসিংহ সদর উপজেলা দলিল লেখক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিতর্কের ঝড়
ময়মনসিংহ সদর উপজেলা দলিল লেখক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিতর্কের ঝড়

ময়মনসিংহ জেলা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের আওতাধীন দলিল লেখক সমিতির সদ্য গঠিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয় আওতাধীন দলিল লিখক সমিতির কোন প্রকার নির্বাচন ছাড়াই পূর্ণাঙ্গ কমিটি তালিকা প্রকাশ। সদর সাব- রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও সম্মানিত উপদেষ্টামন্ডলী পদে যাদের নির্বাচন করা হয়েছে, তাদের নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে সুবিধাবাদী হিসেবে পরিচিত এবং পূর্বেও বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণে অগ্রগামী ছিলেন। সূত্রমতে, সভাপতি পদে আসীন ব্যক্তি অতীতেও নানা বিতর্কের জন্ম দিয়েছেন এবং বর্তমানেও একইভাবে সুযোগ গ্রহণ করছেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সম্পর্কেও উঠেছে প্রশ্ন-তথ্য অনুসন্ধানে জানা যায়, তিনি ও অন্যান্য সদস্যদের অধিকাংশই স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী বা দোসর। এ নিয়ে দলিল লেখক সমাজের ভেতর অসন্তোষ ছড়িয়ে পড়েছে। অনেক সদস্য দাবি করেছেন, এই বিতর্কিত কমিটি অবিলম্বে বাতিল করে পুনরায় একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। তারা বলেন, সুবিধাবাদীদের দিয়ে প্রকৃত দলিল লেখক সমাজের কল্যাণ হবে না বরং সংকট আরও ঘনীভূত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD