বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার লাইভ সম্প্রচারের সুযোগ: চিফ প্রসিকিউটর

Desk Report
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৪১ সময় দেখুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার লাইভ সম্প্রচারের সুযোগ: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার লাইভ সম্প্রচারের সুযোগ: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, এখন থেকে আদালতের অনুমতি সাপেক্ষে বিচারিক ট্রায়ালের বিভিন্ন পর্ব সরাসরি সম্প্রচার করা যাবে। সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে এই সম্প্রচার সম্ভব হবে সরাসরি বা রেকর্ড করে।

তিনি জানান, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের কোর্টরুমে যুক্ত হয়েছে আধুনিক ডিজিটাল প্রযুক্তি। এর ফলে, বিচারপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজলভ্য হবে।

এদিকে, সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার শুনানি সরাসরি সম্প্রচারের বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এই রুল জারি করেন। রিটটি দাখিল করা হয় ২০২৫ সালের ২৭ জানুয়ারি।

আইনি বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত বিচারিক স্বচ্ছতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD