মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

মাগুরার শ্রীপুরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ৯০ বছর বয়সী এলাচি বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আজ সকাল ১০টায় উপজেলার শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের জোকা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাচি বেগম উপজেলার জোকা গ্রামের মৃত নয়ন মোল্যার স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেল চালক সনৎ চন্দ্র বিশ্বাস (২৩) মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সনৎ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বন্যতল গ্রামের ভরৎ চন্দ্র বিশ্বাসের ছেলে। জানা যায়, উপজেলার শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের জোকা বটতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় শ্রীপুরগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল এলাচি বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক সনৎ চন্দ্র পাকা রাস্তার ওপর পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী জানান, নিহতের পরিবার শোকাহত। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD