বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

মোহনগঞ্জে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিংকু রায় , মোহনগঞ্জ , নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৭৯ সময় দেখুন
মোহনগঞ্জে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
মোহনগঞ্জে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোণার মোহনগঞ্জে সূচি রানী রায় (১৪) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে  মোহনগঞ্জ থানা পুলিশ। রবিবার রাতে পৌর শহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সূচি রানী রায় পৌর শহরের দক্ষিন দৌলতপুর এলাকার সুজন চন্দ্র রায়ের মেয়ে। সূচি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। পরিবার ও স্কুল সহপাঠীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সূচি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। স্কুলেও অনেকটা অনিয়মিত ছিল। বাড়িতেও লোকজনের সাথে অস্বাভাবিক আচরণ ও চিৎকার চেঁচামেচি করত। রবিবার রাতে নিজ কক্ষে ছাদের রডের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় তার মা বাড়ি ছাদে গিয়েছিলেন। পরে এসে কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ছাদের রডে ঝুলছে সূচি রানী রায়। চিৎকার দিলে প্রতিবেশীরা এসে লাশ নামায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী জানিয়েছে-সূচি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। যদিও লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD