মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মোহনগঞ্জে বজ্রপাতে দুই তরুণের মৃত্যু

রিংকু রায় , মোহনগঞ্জ (নেত্রকোণা)
  • আপডেটের সময়: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৫২ সময় দেখুন
মোহনগঞ্জে বজ্রপাতে দুই তরুণের মৃত্যু
মোহনগঞ্জে বজ্রপাতে দুই তরুণের মৃত্যু

নেত্রকোণার মোহনগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই তরুণের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পেরিরচর গ্রামের সামনে থাকা পেরির বিলে তাদের লাশ দেখতে পায় এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে দিকে পেরির বিলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার ৪নং মাঘান-সিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ (১৮)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান পাপ্পু ও তানজিদ। বিকালে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দিনশেষে তারা বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিলে তাদের খুঁজতে বের হন। পরে শনিবার সকালে পেরির বিলের একটি গাছের পাশে তাদের লাশ দেখতে পায় এলাকাবাসী। তাদের শরীরের বিভিন্ন জায়গায় বজ্রপাতে পোড়ার চিহ্ন রয়েছে। শনিবার লাশ উদ্ধার করেছে থানা মোহনগঞ্জ পুলিশ। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শফিকুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ পেরির বিল পাড় থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে তারা মাছ ধরতে বিলে যান। পরে রাতে আর বাড়ি ফেরেননি। সকালে পেরির বিলে তাদের লাশ পাওয়া যায়। তাদের শরীরের কয়েক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার ও বিষয়টি তদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD