সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

মোহনগঞ্জে তালা না ভেঙে বিদ্যালয়ের ফ্যান চুরি

রিংকু রায় , মোহনগঞ্জ (নেত্রকোণা)
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৬১ সময় দেখুন
মোহনগঞ্জে তালা না ভেঙে বিদ্যালয়ের ফ্যান চুরি
মোহনগঞ্জে তালা না ভেঙে বিদ্যালয়ের ফ্যান চুরি
নেত্রকোণার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকা চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে। তবে শ্রেণিকক্ষের তালা ভাঙা ছিলো না। চাবি দিয়ে তালা খুলে কক্ষে প্রবেশ করেছে চোর। এদিকে বিদ্যালয়ের সিসি ক্যামেরার তার কাটা ছিলো। গত সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। পরে মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি চারদিক থেকে দেয়াল দিয়ে সুরক্ষিত।  মূল ফটকও থাকে তালাবদ্ধ। রাতে পাহারাদার থাকলে কিছুদিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এদিকে চুরির সময় শ্রেণি কক্ষটির তালা ভাঙা হয়নি। বিকল্প চাবি দিয়ে তালা খুলে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান বলেন, বিদ্যালয়ের সিসি ক্যামেরার তার কাটা অবস্থায় পাওয়া যায়। বিদ্যুতের তারও অনেক জায়গায় কাটা ছিলো। শ্রেণিকক্ষে থাকা চারটি সিলিং ফ্যান চুরি হয়েছে। তবে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, শ্রেণিকক্ষের তালা ভাঙা পাওয়া যায়নি। তালাটি চাবি দিয়ে খুলে ভেতরে প্রবেশ করেছে। দরজা-জানালাও ভাঙা বা খোলা পাওয়া যায়নি। সিসি ক্যামেরার তারও কাটা ছিলো।  মনে হচ্ছে আগে থেকেই জানাশোনা কেউ এ কাজ করেছে। পূর্বের পাহারাদারকে ডাকা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD