মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মামলা করায় আদালত প্রাঙ্গনে বাদীর উপর আসামিদের হামলা শিকার ব্যবসায়ী মাহবুব

Hemonto Desk
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৬০ সময় দেখুন
মামলা করায় আদালত প্রাঙ্গনে বাদীর উপর আসামিদের হামলা শিকার ব্যবসায়ী মাহবুব
মামলা করায় আদালত প্রাঙ্গনে বাদীর উপর আসামিদের হামলা শিকার ব্যবসায়ী মাহবুব

পতেংগার আলোচিত রফিক হত্যা মামলার ৬ নং আসামি আলাউদ্দিন ওরফে গাভী আলাউদ্দিন সহ তার ভাই ভাতিজারা মিলে রফিক হত্যা মামলার রাজসাক্ষী ব্যবসায়ী মাহবুব এর উপর আদালত প্রাঙ্গণে হামলা চালায়। গত ৮ ফেব্রুয়ারি ২০২৩ সালে পতেঙ্গায় নৃশংস ভাবে হত্যা হয় রফিক নামে এক নিরিহ ব্যাবসায়ী, ইলিয়াস ওরফে গাভী ইলিয়াসকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন মৃত রফিক এর বড় ভাই আব্দুর নুর, মামলার রাজ সাক্ষী মাহবুব হওয়ায় তাকে মামলার সাক্ষী না দেওয়ার জন্য একের পর এক নৃশংস অত্যাচার করে আলাউদ্দিন বাহিনী ,
গত ২৯,০৪,২৫ ইং তারিখে মাহাবুব পরিচালিত ব্যাবসা প্রতিষ্ঠানে লুটতরাজ করেন আলাউদ্দিন সহ রফিক হত্যা মামলার সাথে জরিত কয়েকজন। এই ঘটনায় গত ০১,০৫,২৫ তারিখের সিসিটিভি ফুটেজ দেখে গাভী আলাউদ্দিন সহ ৫/৭ জনকে আসামি করে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করে ব্যবসায়ী মাহবুব।

ঘটনার বিষয়ে মাহবুব বলেন আদালতে মামলার শুনানি’র জন্য আমি হাজির হই এবং দেখি আসামিরা জামিল লাভ করে। আদালত প্রাঙ্গণে তারা আমাকে দেখে চড়াও হয় এবং কেন রফিক হত্যা মামলায় রাজ সাক্ষী এবং কেন আমি তাদের নামে মামলা করেছি এ কারণে গাভি আলাউদ্দিন, নুরুল হুদা,টিশান সহ তার সঙ্গে পাঙ্গরা ক্ষিপ্ত হয়ে আমাকে চড় থাপ্পড় কিল ঘুসি মারতে থাকে এবং তারা বলে মামলা এবং রফিক হত্যার সাক্ষী থেকে যদি আমি বিরত না থাকি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে অথবা আমার বাচ্চাকে গুম করে ফেলবে এই ঘটনার প্রেক্ষিতে আমার উকিলের পরামর্শ আমি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করি,আমি সত্যিই প্রাণ সংশয়ে রয়েছি বলেও তিনি মন্তব্য করেন।

এ ঘটনার বিষয়-আলাউদ্দিনের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান আদালতে গিয়েছি এটা সত্য কিন্তু এ ঘটনার বিষয়ে আমি কিছুই জানািনা।
স্থানীয় সূত্রে জানা যায় এই আলাউদ্দিন মূলত মাদক ব্যাবসায়ী পতেঙ্গার মাদকসম্রাট হিসেবেও অনেকে চিনে তাকে, তার নামে চট্টগ্রামের বিভিন্ন থানায় রয়েছে একাধিক মাদক মামলা, চাঁদাবাজি মামলা সহ রয়েছে হত্যা মামলাও।
এদিকে কোট প্রাঙ্গনে ব্যবসায়ী মাহবুবের উপর হামলার লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম তিনি বলেন, তদন্ত করে এ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD