বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে

মোহনগঞ্জে ২৮ বছর পর আদালতের সহযোগিতায় জমি ফিরে পেলেন ওয়ারিশানগণ

রিংকু রায় , মোহনগঞ্জ (নেত্রকোণা)
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৪৪ সময় দেখুন
মোহনগঞ্জে ২৮ বছর পর আদালতের সহযোগিতায় জমি ফিরে পেলেন ওয়ারিশানগণ
মোহনগঞ্জে ২৮ বছর পর আদালতের সহযোগিতায় জমি ফিরে পেলেন ওয়ারিশানগণ

নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ১ একর ৭৪ শতক জমি অবৈধ দখলদারদের থেকে উচ্ছেদ করা হয়েছে। আদালতের সহযোগিতায় ২৮ বছর পর জমির মালিকানা ফিরে পেলেন ওয়ারিশানগণ। সোমবার বিকেলে উচ্ছেদ অভিযানের সময় ওই জমিতে থাকা একটি হাফ বিল্ডিং ঘর ভেঙে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত জমির বর্তমান বাজার মূল্য ৫ কোটি টাকার বেশি বলে জানা গেছে। জানা গেছে, পৌর শহরের দৌলতপুর এলাকার ওই জমিতে ওয়ারিশের দাবিতে ২৮ বছর আগে আদালতে মামলা করেন স্থানীয় আব্দুল ছাত্তার ও তার ভাই মরম আলী। পরে মামলা চলাকালে ওই দুই ভাই মারা গেলে তাদের ছেলেরা শহীদ মিয়াগং মামলা চালিয়ে যান। পরে আদালতের চূড়ান্ত রায় পান আব্দুল ছাত্তার ও মরম আলীর সন্তানেরা। পরে সোমবার জেলার আইন কমিশনার তরুণ কমল বিশ্বাসের নেতৃত্বে ওই জায়গা বুঝিয়ে দেন। জেলার আইন কমিশনার তরুণ কমল বিশ্বাস বলেন, আদালতের নির্দেশেই জায়গা মেপে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং আদালতের নির্দেশক্রমে অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD