বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

ময়মনসিংহের হাসপাতাল থেকে নারীসহ ১৪ দালালকে আটক করেছে- র‍্যাব

মাহমুদুল্লাহ রিয়াদ
  • আপডেটের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৬৮ সময় দেখুন
ময়মনসিংহের হাসপাতাল থেকে নারীসহ ১৪ দালালকে আটক করেছে- র‍্যাব
ময়মনসিংহের হাসপাতাল থেকে নারীসহ ১৪ দালালকে আটক করেছে- র‍্যাব

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার সকাল ১০টা থেকে টানা দুই ঘণ্টার অভিযানে বিভিন্ন ওয়ার্ড থেকে দালালদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিন থেকে ২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। তিনি জানান, হাসপাতালের সেবাপ্রার্থীদের হয়রানি রোধে এমন অভিযান চালানো হয়েছে। দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে রোগীদের প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে গিয়ে প্রতারণা করছিল।

আটকদের মধ্যে রয়েছেন—মন্টু মিয়া (২৫), মো. মাসুদ (৪৫), আলাল উদ্দিন (৬০), মো. আশরাফুল (২৭), মো. বিজয় (৫০), মো. আকাশ (২৪), ছোবহান মিয়া (৬৫), সুমন মিয়া (৩০), শাহাদাৎ হোসেন বাবু (৩০), মো. শাকিব (২৪), আনিছ হোসেন রকি (৩৫), সাদ্দাম হোসেন (২৯), মমিনুল ইসলাম রবিন (৩০) এবং রোকসানা আক্তার (৩৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, সম্প্রতি রোগীদের হয়রানি ও প্রতারণার অভিযোগে জেলা প্রশাসনের কাছে অভিযান চালানোর আবেদন জমা পড়ে, যার ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ১,০০০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৩-৪ গুণ রোগী ভর্তি থাকে। দালালদের সক্রিয়তা চিকিৎসা সেবাকে মারাত্মকভাবে ব্যাহত করে। এই অভিযান সেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD