বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

সড়ক করতে গিয়ে কোন ধরনের অনিয়ম করা যাবে না: জেলা প্রশাসক মুফিদুল আলম

গোলাম কিবরিয়া পলাশ 
  • আপডেটের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ সময় দেখুন
সড়ক করতে গিয়ে কোন ধরনের অনিয়ম করা যাবে না: জেলা প্রশাসক মুফিদুল আলম
সড়ক করতে গিয়ে কোন ধরনের অনিয়ম করা যাবে না: জেলা প্রশাসক মুফিদুল আলম

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, সড়ক করতে গেলে ঠিকাদারকে কোনো ধরনের অনিয়ম করা যাবে না। যেভাবে ঠিকাদারের নীতিমালা উল্লেখ করা হয়েছে, যেমন বালু, সিমেন্ট ও রড নিয়মে যা আছে তা দিতে হবে। অনিয়ম ঘটলে তা কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে।

গফরগাঁও পৌরসভা সালটিয়া কাঁচা বাজারে ৫ শত ৯০ মিটার আর.সি.সি ড্রেন ও ৩ শত ৫৫ মিটার আর.সি.সি রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এ কথা বলেন। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও গফরগাঁও পৌরসভা পরিদর্শন করেন।

পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ১৫টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সাবেক ইউপি সচিবদের) সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার এনএম আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ফয়সাল আরবি জিহাদ। জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, নিরপেক্ষভাবে জনগণকে সেবা দিতে হবে।

কোনো ধরনের হয়রানি করা যাবে না। জনসাধারণকে হয়রানি করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। প্রতিটি ইউনিয়নের সকল সুযোগ-সুবিধা জনগণকে অল্প সময়ের মধ্যে দিতে হবে। সকল ধরনের সুবিধা দেওয়া হলে জনসাধারণ উপকৃত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD