বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন গণভোট উপলক্ষে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্দ্ধন মহোদয়ের অবসর গ্রহন। নড়াইলে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত নন্দীগ্রামে সিরাতুন্নাবী মডেল মাদ্রাসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসপি আল মামুন শিকদার নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযান চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার

আনন্দ টিভি চ্যানেলের সৃংখলা ভঙ্গের কারণে উজ্জ্বলকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ

Hemonto Desk
  • আপডেটের সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪২৩ সময় দেখুন
আনন্দ টিভি চ্যানেলের সৃংখলা ভঙ্গের কারণে উজ্জ্বলকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ
আনন্দ টিভি চ্যানেলের সৃংখলা ভঙ্গের কারণে উজ্জ্বলকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ

স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি’র অফিসের অনুমতি না নিয়ে নিউজ স্টুডিও করায় এবং চ্যানেলের সৃংখলা ভঙ্গের কারণে শনিবার (১৯ এপ্রিল) ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আলমগীর কবির উজ্জলকে স্বপদ থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

আনন্দ টেলিভিশনের এসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনন্দ টিভির কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোন বিভাগ, জেলা, উপজেলা ও বিশেষ প্রতিনিধি তার অফিসে আনন্দ টিভির স্টুডিও করতে পারবে না, শুধু তাই নয় আনন্দ টিভির হেড অফিস আব্বাস ভবন, বাসা-এইচ৭৯/ই, আন্তর্জাতিক বিমান বন্দর রোড, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা-১২১৩ ব্যতিত বাংলাদেশের কোন বিভাগ, জেলা এবং উপজেলায় নিউজ স্টুডিও এর অস্তিত নেই।

গত ১৭/০৪/২০২৫ ইং তারিখে ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আলমগীর কবির উজ্জল তার ফেইসবুক আইডিতে যাহার আইডি নাম্বর https://www.facebook.com/uzzalkhanfb তে একটি পোষ্ট করেন, ময়মনসিংহে আনন্দ টিভির নিউজ স্টুডিও উদ্বোধন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক, বিষয়টি আনন্দ টিভির কর্তৃপক্ষের নজরে আসে।

এবং জেলা প্রশাসক মোহাম্মদ মফিদুল আলমকে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আলমগীর কবির উজ্জল অফিসের অনুমতি ব্যতিত নিউজ স্টুডিও স্থাপন করায় এবং চ্যানেলের সৃংখলা ভঙ্গের কারণে তাকে তার স্বপদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আনন্দ টিভি কর্তৃপক্ষ থেকে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সকল প্রকার নিউজ কাভারেজ নিষিদ্ধ করা হলো এবং নিউজ সংক্রান্ত ব্যাপরে তার সাথে যোগাযোগ না করার জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD