বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

বৈশাখী উৎসবে মেতে উঠেছে ময়মনসিংহের জনপদ

গোলাম কিবরিয়া পলাশ
  • আপডেটের সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩০২ সময় দেখুন
বৈশাখী উৎসবে মেতে উঠেছে ময়মনসিংহের জনপদ
বৈশাখী উৎসবে মেতে উঠেছে ময়মনসিংহের জনপদ

বৈশাখী উৎসবে মেতে উঠেছে ময়মনসিংহের জনপদ , বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩২ সারা দেশের মতো ময়মনসিংহেও উদযাপিত হয়েছে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের নেতৃত্বে শোভাযাত্রাটি নগরীর ঐতিহ্যবাহী ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে নতুন বাজার, টাউন হল মোড় হয়ে শেষ হয় ব্রহ্মপুত্র নদ তীরবর্তী শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে। রঙিন পোশাক, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো শহর।

শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন জাতিগোষ্ঠী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

পহেলা বৈশাখ বাংলাদেশের অন্যতম বর্ণাঢ্য উৎসব। এটি জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক। ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি নির্বিশেষে সবাই একসঙ্গে মিলেমিশে এই উৎসব উদযাপন করে, যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD