রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন নড়াইলের তুলরামপুর বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা, দুই আসনের ফল স্থগিত স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা, চারজন আহত বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী

সাদেকুল ইসলাম, বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ সময় দেখুন

নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী

গত ১২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে নির্বাচিত হওয়ার পর দিনেই প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থীর বাড়ি গিয়ে খোঁজ খবর ও একে-অপরকে মিষ্টিমুখ করার মাধ্যমে এক অনন্য সৌজন্যপূর্ণ রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছেন দিনাজপুর-২ আসনের বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নেতাকর্মীদের সাথে নিয়ে দিনাজপুর-২ আসনের ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের পরাজিত প্রার্থী একেএম আফজালুল আনামের গ্রামের বাড়িতে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় শেষে একঅপরকে মিষ্টিমুখ করিয়ে এলাকা জুড়ে প্রশংসায় পঞ্চমুখ দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রতীক নিয়ে ৩৫,১৮৫ ভোটের ব্যবধানের মধ্যে দিয়ে নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। পরে বুনিয়াতপুরে অনুষ্ঠিত এই সাক্ষাতে উভয় নেতা একে অপরকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা বিনিময় শেষে সাদিক রিয়াজ চৌধুরী বলেন বিরল-বোচাগঞ্জ উন্নয়নের স্বার্থে আমরা সকলে মিলে মিশে কাজ করবো ইনশাআল্লাহ্।
উপস্থিত স্থানীয়দের মধ্যে অনেকে বলেন দুই প্রার্থীর আজকের এই শুভেচ্ছা বিনিময় সাধারণ জনগনের জন্য একটি ভালো বার্তা দেয় আমরা মনে করি ধানের শীষের বিজয়ী প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আজকে যেমন রাজনৈতিক সৌন্দর্যের
দৃষ্টান্ত সৃষ্টি করলেন, তেমনি করে বিগত দিনগুলোতে এই আসনের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিরা যে সকল উন্নয়ন করতে পারেনি আগামী ০৫ বছরে বিরল বোচাগঞ্জের ব্যপক উন্নয়ন সাধনের মধ্য দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করবেন এই প্রত্যাশা রইলো আমাদের।

উল্লেখ্যঃ গত ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ আসনে ৩৫,১৮৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বিএনপির মনোনীত এই প্রার্থী মোট ভোট পায় ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ টি। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐজ্যজোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ১ লাখ ৩ হাজার ৬৯৩ ভোট পেয়ে ৩৫,১৮৫ ভোটের ব্যবধানে পরাজিত হোন৷

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD