গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা
গাজীপুর -১ আসনে নির্বাচনে ধানের শীষে মজিবুর রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করায় গাজীপুর -১ আসনের ভোটারদের সংবর্ধনা, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার বিকালে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় বিজয় মঞ্চে ওই সংবর্ধনা দেওয়া হয়।
কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও গাজীপুর -১ আসনে নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক মোঃ হুমায়ুন কবির খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনে ধানের শীষের নব নির্বাচিত এমপি মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ , পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ সহ গাজীপুর -১ আসনের সর্বস্তরের ভোটারগণ।
মোঃ মজিবুর রহমান বলেন, গাজীপুর -১ আসনে যারা তারেক রহমানকে হারিয়ে দিতে চেয়েছে, যারা গাজীপুর -১ আসনে খালেদা জিয়াকে হারিয়ে দিতে চেয়েছে, তারা গাজীপুর -১ আসনে বিএনপির পরিবারকে হারিয়ে দিতে চেয়েছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলি তাহলে বড় মীরজাফর হয়ে যাবো। মৃত্যুর মুখোমুখি হয়েছি বহুবার, আমার সুস্পষ্ট বক্তব্য নির্বাচনের ক্যাম্পে দিয়েছিলাম, ভোট বাড়ল কি কমলো সেদিকে খেয়াল করি নাই, সেইদিনই সর্তক করেছিলাম এখনো পর্যন্ত সময় আছে তারেক রহমানকে প্রধান মন্ত্রী বানানোর পথে বাধা হয়ে দাঁড়াবেন না ।