শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন নড়াইলের তুলরামপুর বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা, দুই আসনের ফল স্থগিত স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা, চারজন আহত বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াই বিজয়ী ‘দাঁড়িপাল্লা’ ড. মিজানুর রহমান নড়াইল-১ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী তৃতীয়বারের মতো হারলেন ফরহাদ

নড়াইলের তুলরামপুর বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
  • আপডেটের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ সময় দেখুন

নড়াইলের তুলরামপুর বিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ

 

নড়াইলের তুলরামপুর বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার। নড়াইল সদর উপজেলায় তুলরামপুর বিল থেকে মো. শরিফুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার তুলরামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মো. শরিফুল ইসলাম যশোর জেলা সদরের জগ মোহনপুর গ্রামের ইন্তাজ আলী তরফদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে স্থানীয় এক কৃষক তুলরামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশে বিলে নিজের জমিতে যাওয়ার সময় এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। এসময় মরদেহের পাশে জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডি কার্ড ও চার হাজার ২০০ টাকা পাওয়া যায়। এনআইডির সূত্র ধরেই তার পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে মরদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা সাহেব মোল্যা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তুলারামপুরে মসজিদে শরিফুলকে আসরের নামাজ পড়তে দেখেছেন তিনি। এরপর শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধারের কথা জানতে পারেন।
এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, শরিফুল ইসলামের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিবারকে খবর পাঠানো হচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD