মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা নির্বাচনী নাশকতা রুখল র‍্যাব: শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও সরঞ্জাম উদ্ধার জগন্নাথপুরে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর নির্বাচনী জনসভা দিনাজপুর-১ আসনে দাড়িপাল্লার পক্ষে মহিলাদের স্মরণকালের মিছিল ও নির্বাচনী জনসভা। খুলনা-১ আসনের বটিয়াঘাটার সুরখালীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের লালপুর উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর জামায়াতে যোগদান ধর্মপাশায় জামায়াতে ইসলামীর জনসভা মোহনগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা কুড়িগ্রাম ৪ আসনে লড়াই হবে ত্রিমুখী

জগন্নাথপুরে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর নির্বাচনী জনসভা

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ সময় দেখুন

জগন্নাথপুরে সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ এর নির্বাচনী জনসভা

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কয়ছর আহমেদ এর সমর্থনে জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় নেতাকর্মী সহ তিন সহস্রাধিক জনতার উপস্থিতিতে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সমাগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি ফেব্রুয়ারী মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ – ৩ আসনে বিএনপি’র নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ এর সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৯ ই ফেব্রুয়ারী রোজ সোমবার বিকাল ৩ ঘটিকার সময় জগন্নাথপুর পৌর শহরস্থ হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ ও জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন এর যৌথ পরিচালনায় দলীয় নেতাকর্মী সহ তিন সহস্রাধিক জনতার উপস্থিতিতে নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ -৩ আসনে বিএনপি’র নেতৃত্বাধীন জোট মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ কয়ছর আহমেদ।
আরোও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের আহবায়ক মুহিব চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জগন্নাথপুর উপজেলা শাখা আল ইসলাহর সভাপতি মাওলানা মোঃ নিজাম উদ্দিন জালালি, জগন্নাথপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি মাওলানা সৈয়দ মাশরুর আহমেদ কাশেমী, সাধারন সম্পাদক মাওলানা মুতিউর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, সদস্য সচিব জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ইকড়ছই জামেমসজিদ এর ইমাম ও খতিব মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন, দলীয় নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার তিন সহস্রাধিক লোকজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD