বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

পপিঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ সময় দেখুন

আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

আদালতের কোনো জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের দায়িত্ব পালনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে। বিষয়টি স্বীকার করে বৃহস্পতিবার দুপুরে কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম জানান, কারা কর্মকর্তার ভুলের কারণে আসামিরা মুক্তি পায়। তিনি একে “ভুলমুক্তি” হিসেবে উল্লেখ করেন এবং পরে বিস্তারিত জানানো হবে বলে জানান।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, মুক্তি পাওয়া তিনজনই হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ভুলবশত জামিননামা মনে করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ডিআইজি প্রিজন্স আরও জানান, জাকারিয়া ইমতিয়াজ অসতর্কতাবশত ভুল করে আসামিদের মুক্তি দিয়েছেন বলে দাবি করেছেন। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ করবে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ আগে থেকে অবগত ছিল না। তিনি জানান, আসামিদের পুনরায় গ্রেপ্তারে পুলিশের সহযোগিতা প্রয়োজন হবে এবং তাৎক্ষণিকভাবে জানানো হলে পুলিশ ব্যবস্থা নিতে পারত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD