বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৬২ সময় দেখুন

ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার অন্তগত ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে নির্বাচনী পথ সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার জয়শ্রী বাজারে পথ সভা অনুষ্টিত হয়।

এতে সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহবায়ক তরিকুল ইসলাম শান্তু। উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহ কামাল এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী (২২৪, সুনামগঞ্জ-১ আসন ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার নির্বাচনী এলাকার প্রার্থী হাওর বন্ধু, জননেতা কামরুজ্জামান কামরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালিব খান, জেলা বিএনপির সদস্য আবুল কালাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক, ২য় যুগ্ন আহবায়ক এস এম রহমত, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জ্বল মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান মজুমদার, সদস্য সচিব সারোয়ার হোসেন, জয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেন, জনগণ আমার অভিবাক, তাই সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সকলের কাছে ধানের শীষে ভোট চাই, আবার দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD