সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

বিরলে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে পৌর ছাত্রদলের প্রচারণা অব্যাহত

সাদেকুল ইসলাম, বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৮২ সময় দেখুন

বিরলে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে পৌর ছাত্রদলের প্রচারণা অব্যাহত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক) এর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বিরল পৌর ছাত্রদল। ইতিমধ্যে প্রচারণার কর্মসূচি হিসেবে বিভিন্ন ওয়ার্ডের হাট-বাজারে জনগণের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ধানের শীষের ভোট চেয়ে বেড়াচ্ছে পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রতিদিনের নির্বাচনী প্রচারণার কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী পৌরসভার প্রর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডের হাট-বাজার ও মোড়গুলোর দোকানদার সহ জনগণের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ধানের শীষ প্রতীকের ভোট চেয়ে বেড়াচ্ছেন। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে জনগণের  কাছে জনগণের কাছে  ধানের শীষের ভোট চেয়ে বেড়াচ্ছেন তারা৷

নির্বাচনী প্রচারণার বিষয়ে পৌর ছাত্রদলের আহবায়ক মাহিদুল ইসলাম (মাহিদ) সাংবাদিককে বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের পাশে থেকেছে। কোনো অন্যায়ের সাথে আপস করিনি। জনগণই আমাদের শক্তি। এবার জনগণ ভোটের মাধ্যমে এই ১৭ বছরের ত্যাগের মূল্যায়ন করবে- ইনশাল্লাহ। তিনি আরও বলেন দিনাজপুর-২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ভাইয়ের পক্ষ্যে উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে পৌর ছাত্রদল ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা আগামী ১২ ফেব্রুয়ারী জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ্।

পৌর ছাত্রদলের সদস্য সচিব সিহাব ইমতিয়াজ বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন  তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকার। আমরা (পৌর ছাত্রদল) তারেক রহমানের ঘোষিত ৩১ দফা’র বার্তা জনগণের মাঝে পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। আমরা মনে করছি আগামী ১২ ফেব্রুয়ারী বিরল-বোচাগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ভাইকে বিরলবাসী ভোটের মাধ্যমে বিজয় করে জনগণের দীর্ঘদিনের আকাঙ্খার প্রতিফলন ঘটাবেন। আমরা পৌর ছাত্রদল ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমাদের প্রার্থীর পক্ষে বিজয় মিছিল করেই ফিরবো ইনশাআল্লাহ্।

বিরল উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন গুলোর নেতাকর্মীদের আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রচারও অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD