মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :
  • আপডেটের সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ সময় দেখুন

নেত্রকোণা- ৪ প্রার্থীতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবণী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি একই আসনের বিএনপির প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী। শনিবার নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে তার প্রার্থীতার সমর্থনকারী মির্জা মুকুল ওই আবেদন জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। নেত্রকোণা-৪ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD