মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ সময় দেখুন

গৌরীপুরে সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দাতব্য ও সামাজিক প্রতিষ্ঠান সেবানীড় ফাউন্ডেশন-এর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ গৌরীপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী—মনি ঋষি, চৌহান ও রবিদাস সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র পরিবারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সেবানীড় ফাউন্ডেশনের সংগঠক রুহুল্লাহ তালুকদার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবানীড় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবানীড়ের প্রতিষ্ঠাতা সদস্য আজিজুল ইসলাম মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্মপ্রত্যয়ী বাংলাদেশের সাবেক সভাপতি ও সেবানীড়ের সংগঠক এডভোকেট আল ইমরান মুক্তা, রাজগৌরীপুর মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সেবানীড়ের সংগঠক ওয়ালিউল্লাহ রুবেল, স্বজন সমাবেশ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সেবানীড়ের সংগঠক প্রভাষক সেলিম আল রাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন সেবানীড় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট মাসুম আব্দুল্লাহ, শরীফ খন্দকার মাস্টার, সেবানীড়ের সংগঠক খাইরুল আরেফিন মাস্টার, রমজান আহমেদ নাজিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শীতবস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলোর সদস্যরা সেবানীড় ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সেবানীড় ফাউন্ডেশনের মূল লক্ষ্য, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণপ্রাপ্ত এলাকা ও উপকারভোগীরা:
ঋষিপল্লী, চৌহান পাড়া ও রবীদাস পাড়ার বিভিন্ন পরিবারের সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD