সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ারম্যান তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-র চেয়ারম্যান জিএম কাদের। মোহনগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত- ১৫ লালপুরে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা, রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত নির্বাচিত হওয়ার পরদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় শুভেচ্ছা বিনিময়ে বিজয়ী প্রার্থী গাজীপুর -১ আসনে মজিবুর রহমানকে নির্বাচিত করায় ভোটারদের সংবর্ধনা নেত্রকোণা- ৪ আসনে লুৎফুজ্জামান বাবর বিজয়ী সুনামগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ বিপুল ভোটে বিজয়ী প্রার্থী মাহমুদুর রহমান মান্না জামানত হারালেন

নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

রিপোর্টার নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ সময় দেখুন

নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

জীবন জীবীকার সন্ধ্যানে ঢাকা শহরে যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর (নদীপাড়) গ্রামের জহুরুল ইসলামের ছেলে মোঃ রনি বাবু (২৭)। রনি বাবু ঢাকার বাড্ডা গুলশান ভাটারা থানার নতুন বাজার এলাকা হাজারী গ্যারেজের একটি ব্যাটারি চালিত রিকশা চালাত। গত ১১ জানুয়ারি রবিবার দুপুরে গ্যারেজ থেকে রনি রিকশা নিয়ে বের হয়। অন্যদিনের মতো গ্যারেজে ফেরার সময় অতিবাহিত হলে গ্যারেজ মালিক সহ তার সহপাঠীরা শহরের বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। পরদিন সোমবার রনির নিখোঁজের বিষয়টি পরিবারকে জানালে তার বাবা-মা ছেলের সন্ধ্যানে উদগ্রীব হয়। ছিনতাইকারী রিকশা কেড়ে নিয়েছে এমনকি তাকে মেরে গুম করতে পারে বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য শুনে রনির পরিবার আরো বেশি হতাশা গ্রস্থ। কোন সহৃদয় ব্যক্তি রনি বাবুর সন্ধ্যান পেলে ০১৯৯৭-১৯২৩৭৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন জহুরুল ইসলাম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD