মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন

হুমায়ূন কবীর ফরীদি
  • আপডেটের সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫০ সময় দেখুন

জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন

জগন্নাথপুরের কলকলিয়া বাজারে “প্রবাসী চক্ষু ফাউন্ডেশন” আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির সম্পন্ন হয়েছে।
” দৃষ্টি সবার অধিকার – এই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও ছাতক উপজেলার প্রবাসীদের হাতে গড়া আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন “প্রবাসী চক্ষু ফাউন্ডেশন ” এর আয়োজনে, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্বাবধানে, প্রবাসী চক্ষু ফাউন্ডেশন এর কার্যনির্বাহী সদস্য জগন্নাথপুর উপজেলার গোড়ারগাঁও গ্রাম নিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী মনিরখান, সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী জুয়েল মিয়া, মজিদপুর গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী আখলাকুর রহমান, পাড়ারগাঁও গ্রাম নিবাসী ফ্রান্স প্রবাসী আলী আসকর,সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী তারেক রহমান,বালিকান্দী গ্রাম নিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাদেক রনি, ছাতক উপজেলার শ্রীপতিপুর গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী রেজা আলম, জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রাম নিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী হামজা কোরেশি, পাড়ারগাঁও গ্রাম নিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী মইনুল রহমান, ছাতক উপজেলার শ্রীপতিপুর গ্রাম নিবাসী ফ্রান্স প্রবাসী মনোয়ার হোসেন মুজাহিদ, জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী সোহাগ আলম কোরেশি, বালিকান্দী গ্রাম নিবাসী ইতালি প্রবাসী হুমায়ুন কবির, পাড়ারগাঁও গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী তুহিনুল ইসলাম, পাড়ারগাঁও গ্রাম নিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী সাজু মিয়া, সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ, পাড়ারগাঁও গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী রিয়াদ হোসেন রিপু,পাড়ারগাঁও গ্রাম নিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী এনামুল আম্বিয়া, পাড়ারগাঁও গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলম, খাশিলা গ্রাম নিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী রেদুয়ান চৌধুরী ও বালিকান্দী গ্রাম নিবাসী যুক্তরাজ্য প্রবাসী রেজাউল হক জিয়া’র অর্থায়নে এবং জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের স্বেচ্ছাসেবায় ৩ রা জানুয়ারী রোজ শনিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
উক্ত চক্ষু শিবিরে এক হাজার চোখের রোগী দেখা হয়েছে। তমধ্যে ৮০ জন রোগীকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে চক্ষু অপারেশন এর জন্য ভর্তি করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD