মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

রাকিব ফেরদৌস
  • আপডেটের সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫১ সময় দেখুন

রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ষড়জ শিল্পী গোষ্ঠীর নিজ কার্যালয়ে আজ শনিবার (৩ জানুয়ারি) বিকাল ৩:০০ টায় মো: রেজাউল ইসলামের সভাপতিত্বে ও দিলারা বেগমের সঞ্চালনায় সংগঠনটির নিজ অর্থায়নে ও উজ্জ্বল বসাকের সহযোগিতায় শীতার্ত বৃদ্ধ, নারী ও পথচারীসহ সুবিধাবঞ্চিত ২৫ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনটির নেতৃবৃন্দরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। শীত মৌসুমে যেন কেউ কষ্টে না থাকে, সে জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই তীব্র শীতে কম্বল তাদের জন্য বড় সহায়তা হয়ে এসেছে। তারা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কাজ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও সহায়তার কাজে উদ্বুদ্ধ করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, পৌর বিএনপি সভাপতি মোঃ শাহাজাহান আলী, ষড়জ শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ সেলিম উল্লাহ, প্রচার সম্পাদক মোঃ তহিদুল ইসলাম, বাংলাদেশ বেতারের কবি, গীতিকার ও সুরকার মোঃ আনোয়ারুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন,ষড়জ শিল্পী গোষ্ঠীর সিনিয়র শিল্পী বিমান বসাক, কবিনাথসহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD