মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন-

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্বে প্রতিবেদক:
  • আপডেটের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ সময় দেখুন

পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন

জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বকশিগঞ্জ থানা পরিদর্শন করেন।

পুলিশ সুপার বকশিগঞ্জ থানায় পৌঁছালে থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ মকবুল হোসেন তাঁকে উষ্ণ অভ্যর্থনা এবং ফুলেল শুভেচ্ছা জানান। এসময় থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান এবং দায়িত্ব পালনের গতিশীলতা আরও ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য সন্তোষজনক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে আন্তরিকতা ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এসময় থানার অফিসার ও ফোর্সের সদস্যরা তাঁদের নানাবিধ সমস্যা ও মতামত পুলিশ সুপার নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার উত্থাপিত সমস্যাসমূহ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এর আগে পুলিশ সুপার বকশিগঞ্জ থানাধীন ধানুয়া–কামালপুর এলাকার খ্রিস্টানদের গির্জা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (বকশিগঞ্জ সার্কেল) জনাব মোঃ সাইফুল ইসলাম; বকশিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ মকবুল হোসেনসহ থানার সকল অফিসার ও ফোর্স।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD