মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী

হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন

নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে জগন্নাথপুরে প্রচারণা পোস্টার নামিয়েছেন ধানের শীষ এর প্রার্থী

নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে নিজের লাগানো পোস্টার নিজ হাতে ছিঁড়ে ফেলেছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ। বিগত ১১ ই ডিসেম্বর দিবাগত রাতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ায় ১২ ই ডিসেম্বর রোজ শুক্রবার দিবাগত রাতে তিনি তাঁহার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার অপসারণ শুরু করেন এবং দলীয় নেতাকর্মী বৃন্দ নিজ নিজ উদ্যোগে ঝুলানো পোস্টর অপসারণ করেছেন। এসময় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমেদ ভিডিও লাইভ করে আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে তিনি নিজেই পোস্টার ছিঁড়ে ফেলে ভোটার ও সাধারণ মানুষের সামনে আচরণবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেন।
এ ব্যাপারে কয়ছর এম আহমেদ বলেন, নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমান। আমি একজন প্রার্থী হিসেবে নিজে থেকেই এগিয়ে থাকতে চাই। তাই বিধি জারির সাথে সাথে আমার সব প্রচার সামগ্রী, লাইটিং, পোস্টার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছি। তিনি আরও বলেন, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে আইনকানুন জারী হবে তা আমাদের সবার মানতে হবে। যেহেতু রাষ্ট্রের আইন, নতুন আইন আমাদের মানতে হবে। আমার নির্বাচনী দুই উপজেলার সব জায়গায় এই সব প্রচার প্রচারণা ব্যানার যেখানে লাগানো হয়েছে তা আমরা খুলে ফেলছি ও ফেলব। আবার যখন প্রচারণার জন্য বলা হবে তখন প্রচারের জন্য পোস্টার লিফলেট লাগাতে পারবেন সবাই। তিনি বলেন, আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া দরকার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD