মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

দিরাইয়ে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ

সাইফ উল্লাহ::
  • আপডেটের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ সময় দেখুন

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের থানা রোড ও কলেজ রোডে থাকা শতাধিক অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে দিরাই উপজেলা প্রশাসন ও দিরাই পৌরসভা। ফুটপাতের দোকানে ব্যবহৃত সরঞ্জাম ও অবৈধ স্থাপনাগুলো ভেঙে সেগুলো পৌরসভার গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল (শনিবার ১৩ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সনজীব সরকারের নেতৃত্বে এ উচ্ছেদ চালানো হয়। অভিযান চলাকালে দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী ও পুলিশের লোকজন উপস্থিত ছিলেন। ইউএনও সনজীব সরকার বলেন, অবৈধ দোকানপাট উচ্ছেদের ফলে দিরাই পৌর শহরের থানা রোড ও কলেজ রোড এলাকা এখন তার আগের রূপে ফিরে পাবে। অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের কারণে যানবাহন ও পথচারীদের চলাচল করতে কষ্ট হতো। ভোগান্তি কমাতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।##

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD