মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ সময় দেখুন

লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) উপজেলার লালপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর উপজেলার ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মোট ৫২৪ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উল্লেখ্য, ২০১২ সাল থেকে নিয়মিতভাবে এ শিক্ষা বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাকীর্তি ফাউন্ডেশনের উদ্যোগে ও শিক্ষা বিভাগের সহযোগিতায় আয়োজিত এ পরীক্ষাটি বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি–২০২৫ কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মিলনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এস এম রিয়াজুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আদম আলীর জ্যেষ্ঠ কন্যা আইনজীবী আরজুমান্দ বানু পুষ্প এবং কনিষ্ঠ কন্যা আঞ্জুমান আরা পাপড়ী।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা বৃত্তি কমিটির সাবেক সভাপতি ওয়ারেস মো. ইকবাল, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, লালপুর পাবলিক লাইব্রেরির সাবেক সভাপতি আবদুল ওয়াদুদ, বর্তমান সভাপতি ও লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেন, প্রাকীর্তি ফাউন্ডেশনের পরিচালক আমিনুল ইসলাম টমি, সুলতানুজ্জামান টিপু, আনোয়ারুল হক, আরিফুল ইসলাম, শিক্ষা বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক ফেরদৌস রহমান মনি, লালপুর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক তৌফিক সরোয়ার চপলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও পরীক্ষাকেন্দ্রে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD