বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার ::
  • আপডেটের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ সময় দেখুন

ধর্মপাশায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া ও  মিলাদ মাহফিল

সকল শ্রেণী পেশার মানুষের ভালবাসার মানুষ, ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে ধর্মপাশা উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে এখনো ভোটের মাঠে পুরোদমে সক্রিয় রয়েছেন মনোনয়নবঞ্চিত জেলা বিএনপি’র সাবেক সাংগঠিনক সম্পাদক কামরুজ্জামান কামরুল। দল তাকে পুনঃমূল্যায়ন করবে -এমনটি আশা করছেন। তার কর্মী এবং সমর্থকরাও উজ্জীবিত। তারা জানিয়েছেন, দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণায় কামরুজ্জামান কামরুলই ধানের শীষ প্রতীক পাবেন।
কামরুজ্জামান কামরুলের পক্ষে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বিভিন্ন স্থানে বেগম জিয়ার রোগ মুক্তির কামনায় মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ৩য় যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি।
ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার এর সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাংগঠিনক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান কামরুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,
ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নেহাল উদ্দিন, ইকবাল হোসেন মন্টু, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুব মোর্শেদ খোকন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর কবির, সাইফুর রহমান কাঞ্চন, সদস্য কাজী মিজানুল হক ইমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান মজুমদার, যুগ্ন আহবায়ক ফারুক আহমেদ, রনি মিয়া, রোমান আহমেদ, সদস্য পাপন মজুমদার, ধর্মপাশা সরকারী কলেজ শাখার ছাত্রদলের যুগ্ন আহবায়ক অনিক মজুমদার, ছাত্রদল নেতা হীরা, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক লিয়াকত আলী, উপজেলা শ্রমিকদলের নেতা মাহাবুব আলম, জয়শ্রী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিল, ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ, জয়শ্রী ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক নোবেল মিয়া, রোসেদ তালুকদার, সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আহমেদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আল আমিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ১২/১২/২৫

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD