মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জগন্নাথপুরে আঃ কাদির সঃ প্রাঃ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬২ সময় দেখুন

জগন্নাথপুরে আঃ কাদির সঃ প্রাঃ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“বিদায় মানে দুঃখ নয়, নতুন দিনের সুচনা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ১১৮ নং আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ৫ম শ্রেণীর উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে অত্র বিদ্যালয়ের আয়োজনে ১০ ডিসেম্বর রোজ বুধবার বিকাল তিন ঘটিকার সময় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ মশাহিদ হোসেন এর সভাপতিত্বে ও শিক্ষিকা মোছায়ঃ আয়েশা বেগম এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, বিশিষ্ট শিক্ষানুরাগী জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম সাদিকুর রহমান নান্নু, বিশিষ্ট শিক্ষানুরাগী বাবু জিতেন্দ্র দেবনাথ, মোঃ আকমল হোসেন।
আরোও বক্তব্য রাখেন, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মান্না বেগম, নারায়ণ দেবনাথ, নাহিদা আক্তার পপি, আভা রানী তালুকদার, ও তানজিদা আক্তার রুজি সহ বিদায়ী শিক্ষার্থী বৃন্দ।
আলোচনা পর্বের আগে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, ঘুংগিয়ারগাঁও জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ রুকন উদ্দিন।
পরিশেষে বিদ্যালয়ের পক্ষ হতে অতিথি বৃন্দকে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন শিক্ষক বৃন্দ এবং শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD