মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠি

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেটের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ সময় দেখুন

সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত
সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ ১০ ডিসেম্বর সকালে একটি র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মসূচিতে সাংবাদিক, মানবাধিকারকর্মী, সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এবং তরুণ প্রতিনিধিরা অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, সবার জন্য মর্যাদা, ন্যায় বিচার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সময়ের দাবি। সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারীদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, মানবাধিকার রক্ষার জন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। রাষ্ট্র ও প্রশাসনকে মানবাধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
কর্মসূচিটি আয়োজন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ন্যাশনাল প্রেস সোসাইটি, কক্সবাজার জেলা শাখা। সংগঠনটি জানান, মানবাধিকার সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখবেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD