বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

নড়াইলে বালুবোঝাই লাটা গাড়ি চাপায় চালকের মৃত্যু

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
  • আপডেটের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ সময় দেখুন

নড়াইলে বালুবোঝাই লাটা গাড়ি চাপায় চালকের মৃত্য

নড়াইলে বালুবোঝাই লাটা গাড়ি চাপায় চালকের মৃত্যু
নড়াইল সদর উপজেলায় বালুবোঝাই লাটা গাড়ি (ইঞ্জিনচালিত অবৈধ যান) উল্টে এর নিচে চাপা পড়ে চালক মো. হানিফ মোল্যা (২২) নিহত হয়েছেন।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ ওই গ্রামের জলিল মোল্যার ছেলে।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে হানিফ তার লাটা গাড়িতে বালুবোঝাই করে পোড়াডাঙ্গা এলাকা থেকে দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইজপাড়া সুইচগেটের মোড় ঘুরতে গিয়ে বালুবোঝাই লাটা গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। পরে লাটা গাড়িটি উল্টে এর চালক হানিফ মোল্যা গুরুতর আহত হন। এরপরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে বেলা ২টার দিকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD