বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ সময় দেখুন

লালপুরে ভেজাল গুড়বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লক্ষ টাকা জরিমানা

নাটোরের লালপুরে আখের গুড় তৈরির নামে ক্ষতিকর রাসায়নিক ও পচা চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে এক কারখানা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ ডিসেম্বর, ২০২৫) বিকেলে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন।

জানা গেছে, স্থানীয় সাগর আলী (২৮) নামের ওই কারখানা মালিক আ. মালেকের ভাগ্নে। তার কারখানায় দীর্ঘদিন ধরে নিম্নমানের উপকরণ দিয়ে গুড় উৎপাদন করা হচ্ছিল।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কারখানায় তল্লাশির সময় কাপড় রং করার রাসায়নিক, হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইট), ময়দা, ডালডা ও গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত চিটাগুড়সহ বিপুল পরিমাণ ক্ষতিকর উপাদান পাওয়া যায়। এগুলো দিয়ে আখের ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। পরে ভেজাল গুড় ও উপকরণ জব্দ করে ধ্বংস করা হয় এবং সাগর আলীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে লালপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
এর আগে ২ ডিসেম্বর একই এলাকায় পরিচালিত অভিযানে ওমর আলী নামের আরেক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সে সময়েও বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান ও প্রস্তুত ভেজাল গুড় ধ্বংস করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD