মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে দুই সন্তানের জননী নিখোঁজ

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা  প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ সময় দেখুন

জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে দুই সন্তানের জননী নিখোঁজ

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে দুই সন্তানের জননী বুলু(২৫) নামক এক নারী নিখোঁজ হয়েছেন।
৮ ডিসেম্বর রোজ সোমবার বেলা প্রায় দুই ঘটিকার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত  রানীনগর গ্রাম নিবাসী আব্দুল হান্নান ওরফে কাছা মিয়ার মেয়ে হাসিনা বেগম ওরফে বুলু আক্তার (২৫) বসত বাড়ীর পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। তাঁহার ছোট দুটি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, হাসিনা বেগম ওরফে বুলু আক্তার (২৫) মানসিক ভারসাম্যহীন মৃগী রোগে আক্তান্ত রয়েছে। সে প্রায় সময় রানীগঞ্জ বাজারে বা আশে পাশের বাড়ীতে গিয়ে পাগলামী করতো  তার বাবা প্রায় সময় ধরে নিয়ে এসে বাড়ীতে বেধে রাখতেন। মৃগী রোগে আক্তান্ত হওয়ারর তার খিঁচুনি দেখা দিত।
এ ব্যাপারে হাসিনা বেগম ওরফে বুল আক্তার এর পিতা আব্দুল হান্নান ওরফে কাছা মিয়া বলেন, আমার মেয়ে মানসিক রোগে আক্রান্ত রয়েছে। মাঝে মধ্যে মৃগী রোগ দেখা দিত। আজ দুপুর ২টার পর আমাদের বাড়ীর পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। আমরা প্রায় দুই ঘন্টা খোজাখুজি করেছি। কোন সন্ধান পাই নাই।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার তদন্ত ওসি মো. হাফিজুর রহমান বলেন, রানীনগর গ্রামের পাশে কুশিয়ারা নদীতে গোসলে নেমে মহিলা নিখোঁজ হয়েছে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে দিয়েছি। তারা ডুবুরি টিম নিয়ে আসলে পরবর্তী আপডেট জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD