বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

রাজিবপুরে ইউএনও,র সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজিবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপডেটের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ সময় দেখুন

রাজিবপুরে ইউএনও,র সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠান

কুড়িগ্রামের চর রাজিবপুরে বীর মুক্তিযোদ্ধা,  সুশীল সমাজ,জনপ্রতিনিধি,ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি  ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলার নব যোগদান কৃত ইউএনও এ এফ এম শামীম।
সোমবার বেলা ১১ঘটিকায়  রাজিবপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা এলাকার শিক্ষার মান উন্নয়ন, নদী ভাঙ্গন রোধ,কৃষি, শিক্ষা,  যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,রাজিবপুর বাজারের সৌদর্য নষ্ট করে পূর্বের ইউএনও দোকান ঘর নির্মাণ পরিকল্পনা  বাতিল এবং মাদকের ভয়াবহতার হাত থেকে যুব সমাজকে সচেতনতা করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ করা হয় ।
নবযোগদান কৃত ইউএনও মহোদয়  চর রাজিবপুরে উন্নয়নে সকলকে সাথে নিয়ে উন্নয়ন মূলক কাজ করার আশ্বাস দেন।
এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। রাজিবপুরে সকল উন্নয়নে সহযোগিতা এবং  নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।
নবাগত চর রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামীম এর সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার( ভূমি) সায়েদুল হাসান খান,উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, জামাত আমীর আবুল বাশার আব্দুল লতিফ, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার,রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, কলেজ শিক্ষক প্রতিনিধি অধ্যক্ষ  মাহবুবুর রশীদ মন্ডল,ইসলামি আন্দোলন এর সভাপতি ইমাম হোসেন, এনসিপি  আহবায়ক  শাহ আলম,  ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,সাংবাদিক প্রতিনিধি আতাউর রহমান,মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি মাওলানা  আনিছুর রহমান  ও ছাত্র প্রতিনিধি  শহীদুল ইসলাম প্রমুখ।

আতাউর রহমান
০১৭১৬৩৪৩০৯৩

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD