মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বিরলে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদার দাবি ও জমি জবরদখলের অভিযোগে ভুক্তভোগীর  সংবাদ সম্মেলন

সাদেকুল ইসলাম, বিরল (দিনাজপুর)প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ সময় দেখুন

বিরলে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদার দাবি ও জমি জবরদখলের অভিযোগে ভুক্তভোগীর  সংবাদ সম্মেলন

বিরলে চাঁদার দাবিতে ভুট্টা ফসল ক্ষেতে ট্রাক্টর দিয়ে চাষাবাদের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী। পরিবারের নিরাপত্তায় সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা।
রবিবার বিকালে বিরল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ০৮ ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও গ্রামের আহসান আলী এর ছেলে মোঃ মিজানুর রহমান (৫৫) জানান, বিবাদী একই ইউনিয়নের ধর্মপুর মিরাপাড়া গ্রামের মোঃ সামসুদ্দীন এর ছেলে ০৮নং ধর্মপুর ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ আরিফ হোসেন (৪২) ও বামনগাঁও এর মোঃ হবিবর রহমান এর ছেলে ০৮নং ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম তেহেরান (৪০)কে দাবিকৃত চাঁদার টাকা দিতে রাজি না হলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় বিবাদীগণেরা আবারো আমার কাছে চাঁদার টাকা আদায় করতে না পারার জের ধরে ০৭ ডিসেম্বর-২০২৫ রবিবার সকাল ১০ টায় একই উদ্দেশ্যে হাতে লোহার রড, কোদাল ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের জমিতে অনধিকার প্রবেশ করে তাদের ভাড়া করা ট্রাক্টর (হেরো) দিয়ে বামনগাঁও মৌজায় আমার ভোগদখলীয় জমিতে যা আমার রোপন করা ভুট্টা ফসল ক্ষেতে হাল চাষ করে আনুমানিক আঠাশ হাজার টাকা ক্ষতিসাধন করে। সে সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে আমাকে ঘটনার বিষয়ে অবগত করলে আমিসহ আমার পরিবারে লোকজন আমার জমিতে গিয়ে বিবাদীদ্বয়কে আমার রোপন করা ভূট্টা ফসলে হাল চাষ করে ক্ষতিসাধন করার বিষয়ে জিজ্ঞাসা করলে বিবাদীদ্বয় আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারপিট করার জন্য উদ্ব্যত হয় এবং আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। বিবাদীগণেরা আরো বলে আমাদের চাঁদার টাকা না দেয়ার জন্য আজকে এই কাজ করলাম পরবর্তীতে আরো বড় ধরনের ক্ষতিসাধন করব এমনকি আমাকে ও আমার পরিবারের লোকজনকে রাস্তা ঘাটে একাকী দেখতে পেলে মারপিট করে লাশ গুম করার হুমকি প্রদান করে। ঘটনার বিষয়ে বিরল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কত টাকা চাঁদা দাবি করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে জানান তিনি। কোন স্থানে কিভাবে চাঁদা চাওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে জানানো হয় রবিউল ইসলাম তেহেরান মেম্বার এর বাড়ীতে সেসহ আরিফ হোসেন চাঁদা দাবি করেন। বর্তমানে মিজানুর রহমান চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনকালে মিজানুর রহমানসহ তাঁর বোন আকতার বানু ও বোনজামাই করিমুল ইসলাম সাথে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD