মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
তালাশ বিডি’র প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম নবীনগরে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিরল প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে প্রবাসী চক্ষু ফাউন্ডেশন কর্তৃক ফ্রী চক্ষু শিবির সম্পন্ন রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের মনোনয়নপত্র জমা দিলেন আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সাথে নিয়ে জামায়াত প্রার্থী কামরুল আহসানের মনোনয়নপত্র দাখিল লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশ সুপার জামালপুর কর্তৃক বকশিগঞ্জ থানা পরিদর্শন- ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি::
  • আপডেটের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ সময় দেখুন

সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এ স্লোগানকে সামনে রেখে নারী শান্তি সহায়ক দল (ওয়েভ) বিশ্বম্ভরপুরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ওয়েভ বিশ্বম্ভরপুর-এর সমন্বয়কারী মিনহাজ পারভিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব আফরোজা জামান।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় সুনামগঞ্জ প্যান-এর সহসমন্বয়কারী ও বিশ্বম্ভরপুর পিএফজির পিস এম্বাসেডর আব্দুছ ছাত্তার বলেন, “নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।” তিনি আরও বলেন, নারীবান্ধব সমাজ গঠনে বৈষম্য ও সহিংসতা দূরীকরণে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা জরুরি।
অনুষ্ঠানে বক্তব্য দেন- বিশ্বম্ভরপুর পিএফজির সমন্বয়কারী ফুল মালা, ওয়েভ সদস্য আজিজা খাতুন, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি উর্মিলা আক্তার, রাবিয়া, মিনারা, সুইটি পাল, সুমাইয়া আক্তার, পাপিয়া, তৈয়বা আক্তার, কুর্শেদা, মালা রানী ও কুলসুমা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা, বৈষম্য ও নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD