বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান  পথসভা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ সময় দেখুন

গাজীপুর ১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান  পথসভা দিয়ে আনুষ্ঠানিকতা শুরু

গাজীপুর-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান।
শুক্রবার সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ মোড় ও কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় ধারাবাহিকভাবে পাঁচটি পথসভায় অংশ নিয়ে তিনি প্রচারণার সূচনা করেন, এসব পথসভায় স্থানীয় নেতা-কর্মী, সাধারণ জনগণ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিটি পথসভাস্থলে মজিবুর রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয় ‘ধানের শীষ’ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান দলীয় নেতা-কর্মীরা।
পথসভাগুলোতে গাজীপুর-১আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী  মজিবুর রহমান বলেন, বিএনপির এই মূল্যবান মনোনয়নটি আমি আমার গাজীপুর-১ আসনের সকল নিবেদিতপ্রাণ নেতা-কর্মীর প্রতি উৎসর্গ করলাম। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শক্তি যোগায়। রাজনীতিকে আমি জনগণের সেবা মনে করি এ আসনের প্রতিটি মানুষের কাছে ন্যায়, সততা ও উন্নয়নের রাজনীতি পৌঁছে দিতে চাই।
তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। একই সঙ্গে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিতে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
পথসভাগুলোতে তিনি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার নানা দিক তুলে ধরেন। বিভিন্ন স্থানে বিপুল জনসমাগম তার প্রার্থিতা ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের উচ্ছ্বাস ও আশাবাদের প্রতিফলন ঘটায়।

অবশেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনের পথসভা কর্মসূচি উক্ত অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করেন সাবেক মেয়র মজিবুর রহমান।

তারিখঃ০৫/১২/২০২৫ ইং

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD