বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া( ময়মনসিংহ প্রতিনিধি)
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ সময় দেখুন

ধোবাউড়ায় ভারতীয় ১৩৩ বোতল মদ উদ্ধার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) ভোরে ঘোষগাঁও বাজারের দক্ষিণ পাশে ধানক্ষেত থেকে এসব মদ জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স রাত্রীকালীন কিলো-১২ ডিউটি, বাজার ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মদের অবস্থান সম্পর্কে জানতে পারেন। পরে সকাল ৬টা ৫৫ মিনিটে ঘোষগাঁও সাকিনস্থ মোঃ মোখলেছ উদ্দিন (৪০), পিতা জামাল হোসেনের বাড়ির সামনে পুকুরপাড় সংলগ্ন ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার জানান, উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD