বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
  • আপডেটের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ সময় দেখুন

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
আজ বুধবার সকালে শহরের তেঘরিয়া, মাদানিয়া ও সুনামগঞ্জ সরকারি শিশু পরিবার(বালিকা) দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন সুনামগঞ্জ-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

এসময় অ্যাড.নুরুল ইসলাম নুরল বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বর্তমান অবস্থা সংকটাপন্ন তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। তিনি আরো বলেন, যে ভাবে সারাদেশের মানুষ গণতন্ত্রের মা বেগম খালেদার জন্য দোয়া করছেন, আমরা আশা করি খুব দ্রুত তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহব্বায়ক কমিটির সদস্য আকবর আলী, এড. শেরেনূর আলী, আ ত ম মিছবাহ, নজরুল ইসলাম, কাজি নাসিম উদ্দিন লালা, বিএনপির নেতা সোয়েব আহমদ, জুয়েল মিয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, পৌর বিএনপির আহবায়ক সাইফুলাহ হাসান জুনেদ, যুগ্ম আহবায়ক মোরর্শেদ আলমসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংঘটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
০৩-১২-২৫

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD