বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ সময় দেখুন

তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে জেলা তথ্য অফিস,
ময়মনসিংহের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান।

প্রধান অতিথি বলেন, ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে প্রযুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ এবং নেতিবাচক দিকগুলো বর্জন করতে হবে। যুগের চাহিদার সাথে খাপ খাইয়ে তরুণ সমাজকে নিজেদের এগিয়ে নিতে হবে। গতিশীল জীবনে থেমে না গিয়ে সুচিন্তিতভাবে জীবনের মূল্যবান উপাদানগুলো বেছে নিতে হবে। তারুণ্যের শক্তি নিয়ে সমাজ, রাষ্ট্র গঠনে অমিত সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। স্বকীয় দক্ষতা বা স্কিল বৃদ্ধি করে তরুণদের বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের তৈরি করে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক তরুণদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন। তরুণরা যদি দেশের নিম্ন, উচ্চ যে কোনো পর্যায়ের মানুষকে সম্মান করতে শেখে, তবে তারা মানুষ হিসেবে আরো বড় হয়ে উঠবে বলে মন্তব্য করেন।

আলোচনা সভায় অংশগ্রহণকারী তরুন প্রতিনিধিদের আলোচনায় উঠে আসে যে, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করতে পারে দেশের তরুণসমাজ। তরুণদের অংশগ্রহণ ছাড়া ২৪-এর আন্দোলন সফল হতে পারতো না।

আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের উপ-পরিচালক শেখ মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যাময়ী স্কুলের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, এনটিভি ময়মনসিংহের ব্যুরোপ্রধান সাংবাদিক আইয়ুব আলী, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক, শিক্ষক-শিক্ষার্থী, তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD