বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে বিএনপির নির্বাচনী পথ সভায়- প্রার্থী কামরুজ্জামান কামরুল ময়মনসিংহে জনসমুদ্র: ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে তারেক রহমান নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে ইসির বিশেষ বার্তা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় তারেক রহমানের সফর সফল করতে প্রস্তুত ময়মনসিংহ, প্রেসক্লাবে বিএনপির সংবাদ সম্মেলন নড়াইলের নবগঙ্গা নদীর ওপর সেতু: দেড় বছরের কাজ আট বছরেও শেষ হয়নি ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক নড়াইলে কৃষকেরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছে কালিয়াকৈরে পিপড়াছিট মাঠ প্রাঙ্গনে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার ওঠান বৈঠক।

মোহনগঞ্জে পাইলট স্কুলে ভোজনে নেই কর্মবিরতি !

রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি :
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ সময় দেখুন

নেত্রকোণার মোহনগঞ্জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের কর্মবিরতি যথারীতি চললেও ভোজনে নেই কোন কর্মবিরতি। আছে স্বতস্ফূর্ত অংশগ্রহণ। মঙ্গলবার এমন দৃশ্যই অনেকের নজর কেড়েছে। জানা গেছে, উপজেলার একমাত্র মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সহকারি শিক্ষকরা। মঙ্গলবার কর্মসূচির দ্বিতীয় দিনে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা কর্মসূচি পালন করেন। তখন এসময় বার্ষিক ভোজের মোরগ পোলাও, ডিম এবং সফ্ট ড্রিংকস সহকারে খাদ্যের প্যাকেট শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বিতরণ করা হয়। এ বিষয়ে জানাতে চাইলে ওই বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ১৫ দিন আগে হোটেলে ওই বার্ষিক ভোজের অর্ডার দেয়া হয়েছিল। তাই সে মোতাবেক হোটেল কর্তৃপক্ষ খাদ্য সরবরাহ করায় ওই বার্ষিক ভোজন পালন করা হয়। ওই ভোজের সাথে কর্মবিরতি কর্মসূচির কোন সম্পর্ক নেই। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বার্ষিক ভোজের আয়োজন করে থাকেন মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD