সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

লালপুরে ট্রাকচাপায় শিশুর করুণ মৃত্যু

আবু তাহলে' লালপুর (নাটোর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ সময় দেখুন

লালপুরে ট্রাকচাপায় শিশুর করুণ মৃত্যু

নাটোরের লালপুরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে মিনি ট্রাকের চাপায় কাউসার আহমেদ মাহিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিন নুরুল্লাহপুর গ্রামের মো. কামাল হোসেনের ছেলে এবং নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ ডিসেম্বর, ২০২৫) ভোরে, নুরুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে।

স্থানীয়দের মাধ্যমে  জানা গেছে, মাহিন নিয়মিত প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল। এমন  সময় দ্রুতগতির একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম শামীম জানান, মাথায় গুরুতর আঘাত থাকায় মাহিনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে সকাল সাড়ে ছয়টার দিকে বাঘা এলাকায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ।

এ বিষয়ে লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘাতক ট্রাকটিও জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD