সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বেগম খালেদা জিযার রোগ মুক্তির কামনায় বিএনপির প্রার্থী আনিসুল হকের দোয়া ও আলোচনা সভা

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
  • আপডেটের সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ সময় দেখুন

বেগম খালেদা জিযার রোগ মুক্তির কামনায় বিএনপির প্রার্থী আনিসুল হকের দোয়া ও আলোচনা সভা

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও আগামী রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত জাতির মুক্তির সনদ ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভায় আনিসুল হক বলেন, বিএনপি ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হবে, হাওরের উড়াল সেতু নির্মাণ হবে, বিএনপি ক্ষমতায় গেলে ১কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জননেতা আলহাজ্ব আনিসুল হকের দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার ( ১ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় মধ্যনগর উপজেলার মহেষখলা বাজারে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ১নং উত্তর বংশীকুন্ড ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন ও ১নং উত্তর বংশী কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম এর সঞ্চালনায়। প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত, ১ম যুগ্ন আহবায়ক কাইয়ুম মজনু, ২য় যুগ্ন আহবায়ক আবুল বাশার, ৩য় যুগ্ন আহবায়ক মো: মোশাহিদ তালুকদার, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD