সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত

বিক্রম হোসাইন কাব্য ( চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি) :
  • আপডেটের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮১ সময় দেখুন

জীবননগরে সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টায় ওয়ার্ড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল ওহেদ আলী।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রুহুল আমীনকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ভোটের মাঠে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন। পাশাপাশি নির্বাচনী কার্যক্রমকে শক্তিশালী করতে সকল কর্মীকে আর্থিক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন জামায়াতের তারবিয়াত সম্পাদক মো. নাসির উদ্দীন। তিনি সংগঠনের আদর্শিক প্রশিক্ষণ, শৃঙ্খলা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD