সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৩ সময় দেখুন

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপর স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পালিন ও সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।

বক্তাগণ বলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন যড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। যাতে তার জনপ্রিয়তা ক্ষুণ্ন হয় কিন্তু তার জনপ্রিয়তা কোনোভাবেই ক্ষুন্ন করা সম্ভব নয়। আমরা সবধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD