সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়া জিয়ার রোগমুক্তি কামনায় তারাকান্দায় মিলাদ ও দোয়া মাহফিল বীরগঞ্জে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস উদযাপিত সুনামগঞ্জে বিশ্বম্ভরপুরে মানববন্ধন সাভারে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান বিএনপি নেতা অভির মোহনগঞ্জে স্কুল ছাত্রী অপহরণ গ্রেফতার- ১ জগন্নাথপুরে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈর উপজেলা সর্বস্তরের উলামা পরিষদের এর সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘পাথর কালী মিলন মেলা-২০২৫ ইয়াবা ব্যবসায়ী নাঈমকে গ্রেফতারের দাবিতে তালতলীতে মানববন্ধন, জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বিএনপি মনোনীত প্রার্থীর ৩১ দফা লিফলেট বিতরণের সময় ফ্যাসিষ্ট সন্ত্রাসীদের হামলায় বিএনপি’র ৩০ আহত

নাগরপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২০২ সময় দেখুন

বিএনপি মনোনীত প্রার্থীর ৩১ দফা লিফলেট বিতরণের সময় ফ্যাসিষ্ট সন্ত্রাসীদের হামলায় বিএনপি’র ৩০ আহত

 ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু’র পক্ষে দলীয় ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণের সময় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন কুলুবাড়ি এলাকায় সন্ত্রাসী হামলা করেছে পতিত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের কয়েকশত সন্ত্রাসী। এ হামলাটি পাপনের বিশ্বস্ত সহযোগী জুয়েল সরকারের নির্দেশে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এতে নেতৃত্ব দেয় বলে জানায় আহতরা।

আজ শনিবার সকালে বিএনপির প্রার্থীর পূর্বঘোষিত কর্মসূচী, লিফলেট বিতরণে হামলার সময় বিসিবি এর কর্মচারী (হিসাব রক্ষণ) ফ্যাসিষ্ট দোষ বিসিবি’র সাবেক সভাপতি নাজমুল হক পাপন’র বিশ্বস্ত জুয়েল সরকারের ফেষ্টুন নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে, কুপিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কমপক্ষে ২৫-৩০ জনকে আহত করেছে। এদের মধ্যে ৭ জন মারাত্মক ভাবে আহত হয়েছে। এনটিভি’র এক অনুসন্ধানী প্রতিবেদনে জুয়েল সরকারের সকল অপকর্ম ও টাকা নিয়ে আত্নগোপনে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। এবং বিগত উপজেলা পরিষদ নির্বাচনের জুয়েল সরকার দেলদুয়ার আসন থেকে হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচন করে ফেল করে। এছাড়াও বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জনসভা, গণসংযোগ সহ বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিল। বিসিবিতে চাকরির সুবাদে একাউন্টের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ম্যাচ ফিক্সিং সহ অবৈধভাবে শত শত কোটি টাকার মালিক হয়েছে বলে অভিযোগ করে ক্ষুদ্ধ বিএনপি নেতাকর্মীরা।
এসব বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ইদানীং জুয়েল সরকার স্থানীয় প্রভাবশালী নেতাদের কালো টাকায় বশে এনে ভোল পাল্টে বিএনপি সাজার চেষ্টায় লিপ্ত রয়েছে। কালো টাকার প্রভাব খাটিয়ে প্রভাবশালীদের বসে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিল। মনোনয়ন বঞ্চিত হয়ে বিএনপি’র কতিপয় মনোনয়ন বঞ্চিতদের নিয়ে দলের এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে জানায় বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু। তিনি আরো বলেন, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে আজ ফ্যাসিষ্টরা মরিয়া হয়ে লেগেছে। তার সাথে যোগ দিয়েছে দলের নাম ব্যবহার করে চলা বিপথগামী হাতেগোনা কয়েকজন লোক। ইনশাআল্লাহ, মহান আল্লাহ আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনসমর্থনের মাধ্যমে তাদের উচিত জবাব দেয়ার তৌফিক দেবন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD